কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): অনেক ইমাম, মুহাদ্দিছদের ব্যাপারে শুনেছি তারা বিবাহ করেননি। কোনো কারণবশত আমিও যদি এমন থাকতে চাই, তাহলে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর: ক. বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ। একজন মুসলিমের জীবনের লক্ষ্য হওয়া উচিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ বাস্তবায়ন করা। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনজন ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের বাড়িতে আসল। যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করল এবং বলল, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না। কারণ তাঁর আগের ও পরের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য হতে একজন বলল, আমি আজীবন রাতভর ছালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সবসময় ছিয়াম পালন করব এবং কখনো বাদ দেব না। অন্য একজন বলল, আমি নারীসঙ্গ ত্যাগ করব, কখনও বিয়ে করব না। এরপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, ‘তোমরা কি ওই সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশি অনুগত; অথচ আমি ছিয়াম পালন করি, আবার কখনো তা থেকে বিরতও থাকি। আমি (রাতে) ছালাত আদায় করি এবং ঘুমাই। আমি নারীদের বিবাহ করি। সুতরাং যারা আমার আদর্শকে উপেক্ষা করবে, তারা আমার দলভুক্ত নয়’ (ছহীহ বুখারী, হা/৫০৬৩)।

এছাড়াও বিবাহের দ্বীনী এবং দুনিয়াবী উপকারিতা রয়েছে।

প্রথমত, দ্বীনী উপকারিতা- ১. তাওহীদপন্থী জনবল বৃদ্ধি করা। সারা পৃথিবীতে তাওহীদের দাওয়াত পৌঁছানো এবং আল্লাহর কালিমা সুউচ্চ করার লক্ষ্যে তাওহীদপন্থী জনবল বৃদ্ধি করা অতীব প্রয়োজন। আর এক্ষেত্রে বিবাহই একমাত্র মাধ্যম। এজন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমময় ও অধিক পরিমাণ সন্তান জন্মদানে সক্ষম নারীকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন, যাতে তিনি এই উম্মতের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করতে পারেন (আবূ দাঊদ, হা/২০৫০)।

২. দৃষ্টি হেফাযত করা (ছহীহ বুখারী, হা/১৯০৫)।

৩. লজ্জাস্থান হেফাযত করা (ছহীহ বুখারী, হা/১৯০৫)।

৪. হালাল পন্থায় যৌন চাহিদা পূরণ করার মাধ্যমে বিশেষ ছওয়াব অর্জন (ছহীহ মুসলিম, হা/১০০৬)।

দ্বিতীয়ত, দুনিয়াবী উপকারিতা-

১. মানসিক প্রশান্তি লাভ (আর-রূম, ৩০/২১)।

২. অর্থনৈতিক সচ্ছলতা অর্জন (আন-নূর, ২৪/৩২)।

৩. নারীর জন্য উত্তম অভিভাবক নির্ধারণ (আন-নিসা, ৪/৩৪)।

৪. পুরুষের জন্য বাড়ি ও বাড়ির সম্পদ সংরক্ষণের ব্যবস্থা (আন-নিসা, ৪/৩৪)।

৫. পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ আস্বাদন।

৬. বংশের ধারাবাহিকতা রক্ষা করা।

৭. প্রয়োজনীয় ক্ষেত্রে সন্তানদের সমর্থন ও সহযোগিতা লাভ করা।

খ. যেসকল ইমাম ও মুহাদ্দিছগণ বিয়ে করেননি, তাদের কেউ অন্যদেরকে বিয়ে করতে অনুৎসাহিত করেননি। বরং বিবাহ যে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ এ ব্যাপারে তাদের স্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং তাদের এই বক্তব্য অনুসরণীয়; তাদের কর্ম অনুসরণীয় নয়। কেননা তাদের বিয়ে না করার মূল কারণ সম্পর্কে আমরা অবগত নই। কিন্তু বর্তমানে বিবাহ ছাড়া ফিতনামুক্ত থাকার নিশ্চয়তা নেই; বরং ফিতনাগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই বিবাহ করা আবশ্যক।

প্রশ্নকারী : হানযালা

লালমনিরহাট।


সাওয়াল জওয়াব

প্রশ্ন (১৬): গ্রামে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ছেড়ে দিয়ে পালন করার কারণে অনেক সময় অনেকের ফসল নষ্ট হয়। ফসল বা ক্ষতির বিনিময়ে ছাগল ধরে খেয়ে ফেললে গুনাহ হবে কি? অন্যের ক্ষতি করে এভাবে গবাদিপশু পালন করা যাবে কি?

প্রশ্ন (১৭): ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি? এতে সূদের সাথে জড়িত অনেক বিষয় ও কেনাকাটায় বিভিন্ন অফার থাকে। বিদেশ ভ্রমণেও অনেক সুবিধা পাওয়া যায়।

প্রশ্ন (১৮): আমি অনলাইনে ব্যবসা করি এবং ফেসবুকে পণ্যের ভিডিও আপলোড করি। যদি এসব ভিডিওতে কোনো বাদ্যযন্ত্র বা মিউজিক ব্যবহার না করে শুধু মানুষের কণ্ঠে গাওয়া ভোকাল সাউন্ড ব্যবহার করি, যার কথায় কোনো অশ্লীলতা বা হারাম বিষয় নেই এবং ভিডিওও শরীআতসম্মত হয়, তাহলে তা ব্যবহার করা কি জায়েয?যদি জায়েয না হয়, তাহলে এর বিকল্প কী হতে পারে?

প্রশ্ন (১৯): AI কোনো মানুষের চরিত্র দিয়ে ফেসবুক বা ইউটিউবে কুরআনের আয়াত, হাদীছ, দু‘আ ও যিকির শেখানো এবং তা থেকে আয় করা কি জায়েয?

প্রশ্ন (২০): সরকারি রাস্তা বা ফুটপাতের জায়গায় স্থানীয় প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে দোকান/অস্থায়ী ভ্যান বসিয়ে ব্যবসা করা কি জায়েয হবে? যদি জায়েয না হয়, তাহলে এটা কোন ধরণের গুনাহ হবে?

প্রশ্ন (২১): বাইনান্সে Spot Trade করা যাবে কি? কেউ আবার স্পট ট্রেডকে স্টক ব্যবসার মতো মনে করে কাজ করছে।

প্রশ্ন (২২): আমার নাম মো. আলমগীর হোসেন। ইতিছাম ফাতওয়া বোর্ড থেকে আমার নাম পরিবর্তন করতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এনআইডি, মাস্টার্স পর্যন্ত সকল সার্টেফিকেট, ছেলের জন্ম নিবন্ধনসহ অনেক কাগজে পরিবর্তন করা অত্যন্তজটিল। তাই কাগজে পরিবর্তন না করে মৌখিকভাবে ‘হোসাইন বিন আব্দুল আউয়াল’ নাম রাখা যাবে কি? এর জন্য কি পুনরায় আকীকা করতে হবে?

প্রশ্ন (২৩): আমাদের গ্রামে ঈদের দিন খেলাধুলার আয়োজন করা হয় এবং গ্রামবাসীর কাছ থেকে টাকা ‍তুলে পুরস্কার দেওয়া হয়। এ রকম আয়োজন করা যাবে কি?

প্রশ্ন (২৪): বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আইনজীবী হওয়া কি ইসলামসম্মত? আমার উদ্দেশ্য হলো মানুষকে আইনি হয়রানি থেকে রক্ষা করা। তবে দেশের বিচারব্যবস্থায় ইসলামী শরীআহ চালু নেই, প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হয়। এ অবস্থায় আইনজীবী পেশা গ্রহণ করা কি জায়েয?

প্রশ্ন (২৫): আমার বাচ্চার বয়স ৭ বছর। সে প্রচুর মোবাইলে আসক্ত। পড়াশুনায় মনোযোগ হারিয়ে ফেলছে। আগে কুরআন পড়ত, এখন তাও পড়ে না। আমার করণীয় কী? প্রহার করা ঠিক হবে কি?

প্রশ্ন (২৬): কোনো ব্যক্তি আমার অনেক ক্ষতি করলে এবং কষ্ট দিলে তার মৃত্যু, দুর্ঘটনা বা অন্য কোনো ক্ষতির জন্য বদদু‘আ করা কি জায়েয? ইসলামের দৃষ্টিতে এ ক্ষেত্রে সঠিক করণীয় কী?

প্রশ্ন (২৮): আপেল শক্ত, বেদানার রক্ত, মিষ্টির ঝোল, গপাগপ তোল। চিড়িয়াখানার মেয়েরা হাফপ্যান্ট পরে, ছেলেদের দেখলে ডানচোখ মারে। ও ভাবি পিঠা কুড়াতে যাবি, পিঠা নিল চোরে, বর আসল ঘরে, বরের নাম জাব্বার, আল্লাহু আকবার। এলাকার শিশুরা এই ছন্দ বলে খেলাধুলা করে। এটা কি জায়েয?

প্রশ্ন (২৯): আমি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করি। কাজের অংশ হিসেবে বিভিন্ন ধরনের পোশাক, কখনো শালীনতার পরিপন্থী পোশাকও ডিজাইন করতে হয় এবং থ্রিডিতে মানুষের অবয়বে (Dummy) কাপড়গুলো পরিয়ে চেক করি। এ ধরনের কাজের মাধ্যমে অর্জিত বেতন শরীআতের দৃষ্টিতে হালাল হবে কি?

প্রশ্ন (৩): ফজরে যদি এমন সময়ে ওঠা হয় যে গোসল করার সময় নেই অর্থাৎ গোসলে করতে গেলে সূর্যোদয় শুরু হবে। অথচ সে রাতে স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তাহলে তায়াম্মুম করে ছালাত পড়তে পারবে কি?

প্রশ্ন (৪): শুধু প্রস্রাব-পায়খানার জন্য ওয়াশরুমে গেলেই কি ‘আল্লাহুম্মা…খুবুছি ওয়াল খবাইছ’ এই দু‘আ পড়তে হবে নাকি গোসল করতে গেলে বা ব্রাশ করতে ওয়াশরুমে গেলেও এই দু‘আ পড়তে হবে?

প্রশ্ন (৫): তেলাপোকার বিষ্ঠার কারণে যদি কুরআনের পৃষ্ঠায় সামান্য দাগ লাগে, তাহলে এতে কি কোনো পাপ হবে? নাকি কুরআনটি মাটিতে পুতে দেব?

প্রশ্ন (৬): ওযূকরার সময় পায়ের আঙুলগুলো এমনিই ভালোভাবে ধৌত করলে হবে নাকি একটি একটি করে আঙুলের ফাঁকে হাতের আঙুল প্রবেশ করিয়ে খিলাল করতে হবে?

প্রশ্ন (৮): আমাদের মসজিদের ইমাম বলেন, তিনি ইমাম আবূ হানীফা রাহিমাহুল্লাহ-এর মাযহাব অনুসারে ছালাত পড়ান। আমি ছহীহ হাদীছ অনুযায়ী ছালাত আদায় করি। তিনি বলেছেন, এ কারণে তার পিছনে আমার ছালাত হবে না। ইসলামের দৃষ্টিতে এ কথাটি কি সঠিক?

প্রশ্ন (১০): আমার পিতা মৃত্যুর আগে ৫ দিন ICU/HDU-তে ছিলেন। শেষ ৪ দিন জ্ঞান ছিল, কিন্তু ছালাত আদায় করেছেন কি-না জানা নেই। যদি না পড়ে থাকেন, তাহলে কি কোনো কাফফারা বা অন্য কিছু আদায় করতে হবে?

প্রশ্ন (৭): চার রাকআত বিশিষ্ট ছালাতে যদি প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুল করে দরূদ পড়ে ফেলি এবং সাথে সাথে যদি স্মরণে আসে, তাহলে কি ছালাত শেষে সাহু সিজদা দিতে হবে? কী কী ভুল হলে সাহু সিজদা দিতে হয়?

প্রশ্ন (৯): ঈদের ছালাতে দ্বিতীয় রাকআতে ইমাম যদি পাঁচ তাকবীর দিতে ভুলে যায় তাহলে ছালাত হবে কি? এর জন্য দ্বিতীয় রাকআতে সাহু সিজদা দেওয়া হলে সেই ছালাত কি গ্রহণ হবে নাকি আবার পড়তে হবে?

প্রশ্ন (১১): কোন কোন কারণে পুরুষদের ঘরে ফরয ছালাত আদায় করা যাবে এবং তা আল্লাহর কাছে কবুল হবে?

প্রশ্ন (১২): মসজিদের ভিতর মোবাইলে দ্বীনী আলোচনার ভিডিও অথবা অন্য ভালো কোনো ভিডিও দেখা যাবে কি? নাকি মসজিদে দেখলে পাপ হবে?

প্রশ্ন (১৩): জানাযার ছালাতে কীভাবে দাঁড়াব? পায়ের সাথে পা লাগাতে হবে কি?

Magazine