কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গরীর-দুস্থদের মাঝে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া কর্মজীবী মানুষ চরম এক আর্থিক ক্রান্তিকাল অতিক্রম করছে। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ সেই সব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজশাহী অঞ্চলের প্রায় ৯০০ পরিবারের মাঝে ৪৫০০ কেজি চাল, ১০০০ কেজি আলু ও পর্যাপ্ত পরিমাণে ডাল বিতরণ করা হয়। রাজশাহী অঞ্চলের এলাকাগুলো হলো- ডাঙ্গীপাড়া, নওহাটা, ভূগরইল, বিশুরমোড়, নওদাপাড়া, বিলপাড়া, মতিয়াবিল, বায়া, কুচপাড়া, মাস্টারপাড়া, পাকপাড়া, কেচুয়াতৈল, টিকর, সিটিরহাট, দারুশা, দূর্গাপুর, বেলপুকুর ইত্যাদি। ভবিষ্যতে এ ধরনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


Magazine