কিউআর (QR) কোড স্ক্যান করে মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীদের জীবনী পড়া যাবে দুবাইয়ের মসজিদগুলোয়। দেশটির ‘দি ইসলামিক অ্যাফেয়ার অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট ইন দুবাই’ (IACAD) এই প্রকল্প বাস্তবায়ন করছে। তারা মসজিদের সাইনবোর্ডে এমন কিউআর কোড স্থাপন করবে, যা স্ক্যান করলে মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিখ্যাত ছাহাবীদের জীবনী পাঠ করা যাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবার ও বিখ্যাত ছাহাবীদের নামে স্থাপিত মসজিদগুলোয় এই আয়োজন থাকবে। যেমন আবুবকর, ওমর, খাদীজা বিনতে খুওয়াইলিদ রাযিয়াল্লাহু আনহুম প্রমুখ।
