কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

৭০ বছর বয়সে হাফেয হলেন সঊদী নারী

post title will place here

সঊদী আরবের বাহা অঞ্চলে হামদাহ আল-গামেদী নামে এক নারী ৭০ বছর বয়সে কুরআন হিফয সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফীয আল-কুরআন কেন্দ্রের সহযোগিতায় হিফয সম্পন্ন করেন তিনি। তবে এজন্য তার চেষ্টা করতে হয় দুই দশক (২০ বছর)। সংবাদমাধ্যম আখবার ২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষ্যে হিফয কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে। হাফেযার শিক্ষিকা বলেন, হামদাহ আল-গামেদী সত্যিকারের এক উদাহরণ।


Magazine