কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

২০৩০ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ : স্ট্যানচার্টের গবেষণা

২০৩০ সালের মধ্যে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়াবে ৫৭০০ ডলার। আর ভারতের মাথাপিছু আয় হবে ৫৪০০ ডলার। স্ট্যানচার্টের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সাল হবে এশিয়ানদের যুগ। পুরো দশক ধরে এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি ৭ শতাংশ বজায় থাকবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার ও ফিলিপাইনে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। ২০৩০ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। তখন পৃথিবীর মোট জনসংখ্যার এক পঞ্চমাংশই হবে এশিয়ার। এর সুফল ভোগ করবে দেশগুলো। আর বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে এত দিন যে বিনিয়োগ করেছে, তার সুফল পাওয়া শুরু করবে। এতে বাংলাদেশের উৎপাদনশীলতা বাড়বে।

গবেষণায় বলা হয়, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৬০০ ডলার। ২০৩০ সালে এটি বেড়ে দাঁড়াবে ৫৭০০ ডলারে। অন্যদিকে বর্তমানে ভারতের মাথাপিছু আয় হচ্ছে ১৯০০ ডলার। ২০৩০ সালে তা ৫৪০০ ডলারে উন্নীত হবে। অর্থাৎ মাথাপিছু আয়ে ভারত থেকে ৩০০ ডলার এগিয়ে থাকবে বাংলাদেশ।

Magazine