উত্তর : হজ্জের সাথে এরকম নিয়্যতের কোনো সম্পর্ক নেই। তবে হজ্জ পালনের সময় কোনো কারণে মদীনায় চলে গেলে সেখানে মৃত্যুর আশা করতে পারে। কেননা তাতে কল্যাণ আছে। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যারা মদীনায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি সুপারিশ করব’ (মুসনাদে আহমাদ, হা/৫৪৩৭; তিরমিযী, হা/৩৯১৭; মিশকাত, হা/২৭৫০)। ওমর রাযিয়াল্লাহু আনহু নিমণরূপ দু‘আ করতেন,
اللَّهُمَّ ارْزُقْنِىْ شَهَادَةً فِى سَبِيْلِكَ وَاجْعَلْ مَوْتِىْ فِىْ بَلَدِ رَسُوْلِكَ
‘হে আল্লাহ! আপনি আমাকে আপনার পথে শাহাদাতবরণ করার তাওফীক্ব দান করুন এবং আপনার রাসূলের শহরে মৃত্যুদান কারুন’ (ছহীহ বুখারী, হা/১৮৯০)।
-আব্দুর রহমান
ঠাকুরগাঁও সদর।
