কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা কি সবার সাথে কথা বলবেন?

উত্তর : বিচারের মাঠে মানুষ যেসব জটিল সমস্যার সম্মুখীন হবে তার একটি হচ্ছে, স্বীয় পাপ-পুণ্য সম্পর্কে আল্লাহর মুখোমুখি হওয়া। ‘আদী ইবনু হাতেম রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের প্রতিপালক সামনাসামনি কথা বলবেন, ব্যক্তি ও তার প্রতিপালকের মাঝে কোনো অনুবাদক থাকবে না এবং এমন কোনো পর্দা থাকবে না, যা তাকে আড়াল করে রাখবে। সে তার ডানে তাকাবে তখন সে তার পূর্বে প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আবার বামে তাকাবে তখনো সে তার পূর্বে প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আর সামনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না, যা একেবারেই তার মুখের সামনে অবস্থিত। সুতরাং তোমরা এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো (ছহীহ বুখারী, হা/৭৫১২; ছহীহ মুসলিম, হা/১০১৬; মিশকাত, হা/৫৫৫০)। তবে এটি ঐ দর্শন নয় যে দর্শন মুমিনগণ জান্নাতে লাভ করবে, যা জান্নাতের সবচেয়ে বড় নে‘মত।

-আব্দুল হামীদ

চাষাড়া, নারায়ণগঞ্জ।


Magazine