কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): কোনো মেয়ের মাসিক শুরু না হওয়া নাবালিকা অবস্থায় যদি তার পিতা দুই পরিবারের উপস্থিতিতে এবং প্রাপ্তবয়স্কের রেজিস্ট্রি ছাড়া বিয়ে পড়িয়ে দেন, তাহলে কি এটি শরীআহ অনুযায়ী বৈধ? মেয়েটি যেহেতু এখনো শিশু, তাই মেয়ের মতামত নেওয়া আবশ্যক কি? নাকি পিতার অনুমতিই যথেষ্ট? মেয়েটি বড় হলে কি বিবাহকে বাতিল করতে পারবে এবং তা কীভাবে করবে?

উত্তর: (ক) পিতা তার নাবালিকা কন্যাকে বিয়ে দিলে ইসলামী শরীআত অনুযায়ী বিবাহ শুদ্ধ হবে। এক্ষেত্রে কন্যার মতামত নেওয়া আবশ্যক নয় (আত-তালাক, ৬৫/৪; ছহীহ বুখারী, হা/৩৮৯৪; আল-মুগনী, ৭/৪০)। (খ) উক্ত কন্যা সাবালিকা হওয়ার পর যদি বর্তমান বিবাহে আবদ্ধ থাকতে সম্মত না হয়, তাহলে তার ইখতিয়ার থাকবে বিবাহ বাতিল করার। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক যুবতী এসে বলল, তার অসম্মতিতে তার পিতা তাকে বিয়ে দিয়েছে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার প্রদান করলেন (সে বিয়ে রাখতেও পারে অথবা বিচ্ছেদ ঘটাতেও পারে) (আবূ দাঊদ, হা/২০৯৬; আল-মুগনী, ৭/৪১)।

প্রশ্নকারী : ইমরান

রাজশাহী।

Magazine