কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : আমি নিজে কুরআন-হাদীছ সম্পর্কে অভিজ্ঞ নই। কিন্তু যদি নির্ভরযোগ্য কোনো বক্তার বক্তৃতা শুনে কোনো ধর্মীয় তথ্য/মতামত অন্যের নিকটে পেশ করি তাহলে কি পাপ হবে?

উত্তর : না, পাপ হবে না। তবে এক্ষেত্রে ছহীহ দলীলসহকারে দাওয়াত দিতে হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে তা তদন্ত না করে বর্ণনা করবে’ (ছহীহ মুসলিম, হা/৫; মিশকাত, হা/১৫৬)। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একটি আয়াত (কথা) হলেও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আর বানী ইসরাঈলদের কাহিনী বর্ণনা করতে পারো তাতে সমস্যা নেই। তবে কেউ যদি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে, তাহলে সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়’ (ছহীহ বুখারী, হা/৩৪৬১; মিশকাত, হা/১৯৮)।

-আব্দুছ ছবুর

উপযেলা স্বাস্থ্য কমপেস্নক্র্, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine