উত্তর : না, এমর্মে কোন হাদীছ পাওয়া যায় না। তবে রাতে ওযূ করে বা পবিত্র অবস্থায় ঘুমালে ফেরেশতা তার জন্য আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়। সে ঘুম থেকে জাগ্রত না হওয়া পর্যন্ত একজন ফেরেশতা তার শিয়রে রাত্রি যাপন করেন এবং বলতে থাকেন, أَللهم اغْفِرْ لِعَبْدِكَ فُلاَنٍ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا ‘হে আল্লাহ! আপনি আপনার অমুক বান্দাকে ক্ষমা করুন। কেননা সে পবিত্রতা অবস্থায় ঘুমাচ্ছে (সিলসিলা ছহীহাহ, হা/২৫৩৯. ছহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৫৯৭)।
-মামুনুর রশীদ
পোরশা, নওগাঁ।
