কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তিকে সালাম দিলে বা দু‘আ করলে মৃত ব্যক্তি কি জানতে পারে যে আমার সন্তান বা আত্মীয় আমাকে দেখতে এসেছে বা দু‘আ করছে?

উত্তর: কবরবাসীরা আগত ব্যক্তির ব্যাপারে জানতে পারে বা তার সালামের উত্তর দেয় মর্মে এমন কোনো আয়াত বা ছহীহ হাদীছ পাওয়া যায় না। তবে সুন্নত হলো কবর যিয়ারত করা, তাদেরকে সালাম দেওয়া এবং তাদের জন্য দু‘আ করা। উল্লেখ্য, কেউ কবরবাসীকে সালাম দিলে তাদের রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং তারা উত্তর দেয় মর্মে যে হাদীছটি বর্ণিত হয়েছে তা যঈফ (আল-ইসতিযকার, ১/১৮৫; সিলসিলা যঈফা, হা/৪৪৯৩)।

প্রশ্নকারী : সোহেল

সৈয়দপুর, নীলফামারী।

Magazine