আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ও ফিলিসত্মীনি প্রেসিডেন্ট মাহমূদ আববাস। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সূত্র এমন খবর দিয়েছে। এ সময় ফিলিস্তীনিদের প্রতি অব্যাহত সমর্থন দেয়ার কথা জানিয়েছেন এরদোগান। জেরুজালেমে বিভিন্ন দেশের দূতাবাস স্থানান্তর নিয়েও নিজেদের মতামত ব্যক্ত করেছেন দুই নেতা। দুই প্রেসিডেন্ট বলেন, এসব দেশের ভুল পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়া ব্যাহত হবে। গত বছরই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে স্ব-ঘোষিত ইয়াহূদী রাষ্ট্র ইসরাঈলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থানান্তর করেন। এতে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় ওঠে। ফিলিস্তীনিরাও অব্যাহত বিক্ষোভ চালিয়ে যান।
