সঊদী আরব পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গোয়াদরে একটি তেল শোধনাগার প্রতিষ্ঠায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটি এক বিরাট কৌশলগত অগ্রগতি। তা যে শুধু চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পকে জোরদার করছে তাই নয়, উপরন্তু তা সঊদী আরব, পাকিস্তান ও চীনের সমন্বয়ে এক নয়া কৌশলগত অক্ষশক্তিকে প্রদর্শন করছে। সিপিইসির লক্ষ্য হচ্ছে পাকিস্তানের মধ্যদিয়ে সড়ক, রেলপথ ও বিদ্যুৎ কেন্দ্রের এক বিশাল নেটওয়ার্ক নির্মাণ করা। সঊদী এ বিনিয়োগ সিপিইসিরই অঙ্ক। চীনা অর্থায়নকৃত সিপিইসিতে চীন ৬০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রেক্ষাপটে গোয়াদরে একটি তেল শোধনাগার প্রতিষ্ঠার সঊদী সিদ্ধান্ত সিপিইসির জন্য এক জোর উৎসাহ হিসাবে এসেছে। এটা চীনা প্রকল্পসমূহের ব্যাপারে আস্থা বৃদ্ধি করেছে ও সেগুলোকে অর্থনৈতিকভাবে টিকে থাকার উপযোগী করেছে। এক্ষেত্রে গোয়াদরে সঊদী বিনিয়োগ যা সঊদী যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরকালে স্বাক্ষরিত হবে, চীনের পরিকল্পনার জন্য আশীর্বাদ হয়ে আসবে।
