উত্তর: ঘুষ দেওয়া ও নেওয়া উভয়ই হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ের উপর অভিসম্পাত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০)। বদলির জন্য অর্থ দেওয়া মানে অবৈধভাবে কোনো বিশেষ সুবিধা নেওয়া, যা ইসলামের দৃষ্টিতে অবৈধ। ঘুষ দিয়ে সুবিধাজনক স্থানে বদলি নেওয়ার কারণে অন্য কোনো যোগ্য সহকর্মীর প্রাপ্য অধিকার নষ্ট হতে পারে, যা সরাসরি যুলমের শামিল। এছাড়া বাংলাদেশের আইন অনুযায়ীও ঘুষ আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ।
-মোকছেদুল
পিরোজপুর।
