কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : মৃত ব্যক্তির বাড়ীতে খাওয়ার আয়োজন করলে তা খাওয়া যাবে কি?

উত্তর : মৃতের বাড়ীতে খাওয়ার আয়োজন করা একটি বিদ‘আতী প্রথা। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের যুগে এ ধরনের কোন প্রথা চালু ছিল না (তোহফা ৩য় খণ্ড, হা/৯৯৮; তিরমিযী, পৃঃ ৪৩৫; ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃঃ ৪৭২)। সুতরাং সেখানে খাওয়া যাবে না। কেননা এতে বিদ‘আতীকে সহযোগিতা করা হবে, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন বিদ‘আতীকে আশ্রয় দেয়, আল্লাহ তার প্রতি লা‘নত করেছেন’ (মুসলিম হা/১৯৯৮; মিশকাত হা/৪০৭০)। বরং মৃতের বাড়ীতে খাদ্য পাঠাতে হবে (তিরমিযী হা/৯৯৮; ইবনু মাজাহ হা/১৬১০; মিশকাত হা/১৭৩৯)।

প্রশ্নকারী : মামুন

পীরগাছা, রংপুর।


Magazine