কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: দুই হাসপাতালের সমঝোতা স্মারক (সাইন্স ওয়ার্ল্ড)

post title will place here

দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য ও আধুনিক করতে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (INMP) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়। চুক্তির ফলে ক্যান্সার রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি ও অপেক্ষমাণ তালিকার অবসান ঘটবে। এখন থেকে রোগীরা দীর্ঘসূত্রতা ছাড়াই উন্নত প্রযুক্তির নিউক্লিয়ার মেডিসিন, নির্ভুল রোগ নির্ণয় ও নিবিড় থেরাপিউটিক সেবা পাবেন। চুক্তির আওতায় রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি-সহ দুই প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনবে।


Magazine