উত্তর: যেসব মেলা বিধর্মীদের ধর্মীয় বা অসামঞ্জস্যপূর্ণ সংস্কৃতিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এবং যেখানে গান-বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা বা অন্যান্য শরীআতবিরোধী কর্মকাণ্ডের আয়োজন থাকে, সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা মুসলিমদের জন্য বৈধ নয়। কারণ এসব কার্যক্রম মানুষকে আল্লাহর স্মরণ ও দ্বীনী জীবন থেকে গাফেল করে এবং গুনাহের কাজে সহযোগিতার কারণ হতে পারে। সুতরাং এ ধরনের মেলা উপলক্ষে আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়া, মেলায় যাওয়া বা সেখানে অনুষ্ঠিত হারাম কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা আবশ্যক। অনুরূপভাবে, এমন আয়োজনকে সমর্থন বা উৎসাহিত করার উদ্দেশ্যে সেখানে কেনাকাটা করাও পরিহার করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : আলমাছ আকন্দ
