কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শাকসবজি থেকে ক্যানসার প্রতিরোধী সিরাপ বানালেন রাবি গবেষকরা

ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় এক যুগান্তকারী সফলতা অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের একদল গবেষক। আমাদের প্রতিদিনের সহজলভ্য এবং চেনা খাদ্য উপাদানের নির্যাস ব্যবহার করে তাঁরা তৈরি করেছেন একটি অভিনব অ্যান্টিক্যানসার সাপ্লিমেন্ট সিরাপের প্রোটোটাইপ। ‘Priceless Edible Foods: An Alternative Source of Expensive Anticancer Drugs’ শীর্ষক দীর্ঘ ১০ বছরের এই গবেষণার আওতায় গবেষকরা মূলত লেবুর খোসা, টমেটো, ধনিয়া ও পালং শাকের নির্যাস নিয়ে কাজ করেন। প্রথম ধাপে গবেষণাগারে ৬৮টি দেশীয় উপাদান স্ক্রিনিং করে ক্যানসার কোষের বিরুদ্ধে এই ৪টি উপাদানের কার্যকারিতা সবচেয়ে শক্তিশালী পাওয়া যায়। পরবর্তীতে ল্যাবরেটরিতে ক্যানসার আক্রান্ত ইঁদুরের ওপর (EAC mice model) এই উপাদানগুলোর সম্মিলিত নির্যাস প্রয়োগ করে টিউমারের বৃদ্ধি এবং ক্যানসার কোষের বিস্তার রোধে আশাব্যঞ্জক ও সফল ফল মিলেছে। প্রফেসর ড. এ এইচ এম খুরশীদ আলমের নেতৃত্বে এই গবেষক দলে ছিলেন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, মো. আরিফুল ইসলাম এবং মো. রহমত আলী। সম্প্রতি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাবির এই উদ্ভাবনটি প্রদর্শন ও সমাদৃত হয়। গবেষকদের লক্ষ্য, প্রাক-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করে দ্রুত এই সাশ্রয়ী সিরাপটি ক্যানসার রোগীদের জন্য বাজারে আনা।


Magazine