উত্তর: ছালাত আদায় করার জন্য বিশেষ স্থানের প্রয়োজন হয় না। বরং পৃথিবীর সকল স্থানে (নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত, যেমন- কবরস্থান, অপবিত্র জায়গা ইত্যাদি) ছালাত আদায় করা জায়েয। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পুরো পৃথিবীকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে’ (ছহীহ বুখারী, হা/৩৩৫)। সুতরাং যদি স্থান পবিত্র হয়, তাহলে আপনি সেই স্থানে ছালাত আদায় করতে পারবেন। সুবিধার জন্য জায়নামায বা কোনো কাপড় ব্যবহার করতে পারেন। উল্লেখ্য, দাঁড়িয়ে ছালাত আদায় করতে সক্ষম হলে চেয়ারে বসে ছালাত আদায় করা জায়েয নয় (ছহীহ বুখারী, হা/১১১৭)।
প্রশ্নকারী : সাহেল ইমতিয়াজ
চন্ডিপুর, শ্রীপুর, বিরামপুর, দিনাজপুর।
