উত্তর: মাগরিব বা এশার ছালাতের জামাআতের পরে পুনরায় কয়েকজন মিলে দ্বিতীয় জামাআত করলে ইমাম যাহরী (সশব্দে) তেলাওয়াত করবেন। কেননা মাগরিব ও এশা ছালাতে যাহরী (সশব্দে) তেলাওয়াত করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/৭৬৩, ৭৬৫, ৭৬৯)। সফর থেকে ফেরার পথে বেলাল রাযিয়াল্লাহু আনহু-এর ফজরের ছালাতে জাগ্রত হতে না পারা এবং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীদের ফজরের ছালাত কাযা হওয়ার ঘটনায় এসেছে, তখন বেলাল রাযিয়াল্লাহু আনহু ছালাতের আযান দিলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুই রাকআত (সুন্নাত) ছালাত আদায় করলেন এবং প্রতিদিনের মতো করে ফজরের ফরয ছালাত আদায় করলেন (ছহীহ মুসলিম, হা/১৪৪৮)। তবে একাকী ছালাত আদায়কারী যাহর (সশব্দে) ও ইসরারের (নীরবে) মধ্যে যে কোনোটি বেছে নিতে পারে। তবে কোনো বাধা না থাকলে যাহর করাই উত্তম (মাজমূ‘ আল-ফাতাওয়া, ২৩/১১০)।
প্রশ্নকারী : মো. জিল্লুর রহমান
শিবগঞ্জ, বগুড়া।
