উত্তর: শারঈ পর্দা, দৃষ্টি সংযম, খালওয়া (নির্জনতা) পরিহার, প্রয়োজনীয় সীমিত যোগাযোগ এবং শরীআতবিরোধী পরিবেশ থেকে মুক্ত বালিকা স্কুল/মাদ্রাসায় শিক্ষকতা করা জায়েয। আবূ সাঈদ আল-খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! পুরুষেরা আপনার সান্নিধ্য লাভের ক্ষেত্রে আমাদের ওপর প্রাধান্য পেয়েছে। অতএব, আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একটি দিন নির্দিষ্ট করে দিন। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিলেন। সেই নির্দিষ্ট দিনে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের উপদেশ দিলেন ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করলেন। তিনি তাদের যা বলেছিলেন, তার মধ্যে ছিল, ‘তোমাদের মধ্যে যে কোনো নারী তার তিনজন সন্তানকে হারায়, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যাবে’। তখন একজন নারী জিজ্ঞাসা করলেন, দুজন সন্তান হলে? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘দুজন সন্তান হলেও’ (ছহীহ বুখারী, হা/১০১)। তবে নারী শিক্ষিকা হলে বিষয়টি অধিকতর নিরাপদ ও উত্তম।
প্রশ্নকারী : আনিছুর রহমান
