উত্তর: শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ছাত্রদের শিক্ষা, আদব-আখলাক ও নৈতিক চরিত্র গঠন করা। বর্তমানে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার পড়াশোনায় অমনোযোগ, সময়ের অপচয়, অশ্লীলতা, অনৈতিক যোগাযোগ ও বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব, ছাত্রদের শিক্ষা ও প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার নীতিমালা প্রণয়ন শরীআতসম্মত প্রশাসনিক ব্যবস্থা হিসেবে গণ্য। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো’ (আত-তাহরীম, ৬৬/৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বাধীনদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে’ (ছহীহ বুখারী, হা/২৫৫৮; ছহীহ মুসলিম, হা/১৮২৯)। ছাত্র নিয়ম ভঙ্গ করলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী কল্যাণকর যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।
প্রশ্নকারী : মামুন, রাজশাহী।
