উত্তর: ফ্ল্যাট বিক্রির ৫০ লাখ টাকা যদি সম্পূর্ণরূপে বৈধ ও হালাল উপায়ে অর্জিত মূলধন হয়, তাহলে সেই টাকা দিয়ে হজ্জ বা উমরা পালন করা জায়েয। একই ব্যাংক হিসাবে অতিরিক্ত ৫ লাখ টাকা সূদ জমা হওয়ার কারণে বৈধ মূলধন হারাম হয়ে যায় না। বরং হালাল মূলধন এবং সূদের অর্থ পৃথক করে নিতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র। তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)। অতএব, ৫০ লাখ টাকা হালাল মূলধন থেকে হজ্জ বা উমরা করা যাবে। পক্ষান্তরে সূদের ৫ লাখ টাকা ব্যক্তিগত ভোগ বা নিজের কোনো প্রয়োজনে ব্যবহার করা জায়েয নয়। বরং হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে তা গরীব-মিসকীনদের মধ্যে অথবা মুসলিমদের জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে, যেমন- রাস্তা মেরামত, জনসাধারণের প্রয়োজনীয় স্থাপনা ও অন্যান্য কল্যাণমূলক কাজে। এ অর্থ ব্যয় করার ক্ষেত্রে ছওয়াবের নিয়্যত করা হবে না, বরং হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার নিয়্যত করতে হবে (মাজমূউল ফাতাওয়া, ২৯/৩২১)।
প্রশ্নকারী : মামুনুর রশীদ
মিরপুর, ঢাকা।
