উত্তর: ঘুষ প্রদান করা এবং গ্রহণ করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষগ্রহীতার উপর অভিসম্পাত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০)। সুতরাং কোনো কাজ দ্রুত করিয়ে নেওয়ার জন্য ঘুষ প্রদান করা জায়েয নয়। মানুষের কাজ চেষ্টা করা। ফলাফল আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং তাঁর নিকট দু‘আ করা উচিত, যাতে দ্রুত কার্য সম্পাদন হয়ে যায়। তবে অনেক সময় মানুষ তার ন্যায্য অধিকার থেকেও বঞ্ছিত হয়। সেক্ষেত্রে ন্যায্য অধিকার পাওয়ার জন্য এবং যুলম থেকে নিজেকে বাঁচাতে মাযলুম অবস্থায় এটি করা যেতে পারে। এমতাবস্থায় গ্রহণকারী পাপী হবে।
প্রশ্নকারী : শামিম
নোয়াখালী।
