উত্তর: বিউটি পার্লারে গিয়ে সাধারণ ফেসিয়াল করাতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে সাধারণ হেয়ার ট্রিটমেন্ট গ্রহণ করতেও সমস্যা নেই। কিন্তু হেয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে নকল চুল লাগানো, চুল অস্বাভাবিক ছোট করা বা বিধর্মী নারীদের মতো হেয়ার কাট করা জায়েয নয় (ছহীহ বুখারী, হা/৫৮৮৫; ছহীহ মুসলিম, হা/২১২৩; আবূ দাঊদ, হা/৪০৩১)। উল্লেখ্য, বর্তমানে বিউটি পার্লারকে কেন্দ্র করে নানা অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুতরাং পার্লারে যাওয়া জায়েয হওয়ার জন্য পরিবেশ ফিতনামুক্ত হওয়া এবং অভিভাবকের অনুমতি থাকা আবশ্যক।
প্রশ্নকারী : তাইবা রহমান
বননী, ঢাকা।
