কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : জন্ম বিরতিকরণ পদ্ধতি হারাম, নাকি গর্ভে সমত্মান ধারণের পর তা নষ্ট করা হারাম?

উত্তর : খাদ্য প্রদানের ভয়ে বা সুখী সংসারের আশায় জনম বিরতিকরণ পদ্ধতি গ্রহণ বা গর্ভের সন্তান ধারণের পর তা নষ্ট করা উভয়ই হারাম (ইসরা, ৩১; আন‘আম, ১৫১; বুখারী, হা/৪৭৬১; মুসলিম, হা/৮৬)। তবে শারীরিক কোনো সমস্যা থাকলে অথবা উল্লেখিত বিষয়গুলো উদ্দেশ্য না হলে, সাময়িকভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যেতে পারে (বুখারী, হা/৫২০৮; মুসলিম, হা/১৪৪০)। উল্লেখ্য যে, কোনো কোনো আলেমের মতে, মাতৃগর্ভের সন্তানের রূহ প্রদানের পূর্ব পর্যন্ত তথা চার মাস বয়স পর্যন্ত গর্ভপাত করা বৈধ (ফাতহুল ক্বাদীর, ৩৮০/৩)।

-আতাউর রহমান

কালীগঞ্জ, সাতক্ষীরা।


Magazine