কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : সূরা আত-তাওবার মাঝখান থেকে পড়লে কি ‘বিসমিল্লাহ’ বলতে হবে?

উত্তর : সূরা তওবা সহ যেকোনো সূরার মাঝখান থেকে তেলাওয়াত করলে শুধুমাত্র ‘আঊযুবিল্লাহ’ পড়তে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘যখন তোমরা কুরআন পড়বে তখন ‘আঊযুবিল্লাহ’ পড়ো! (নাহ্ল, ৯৮)। সূরার মাঝখান থেকে পড়লে ‘বিসমিল্লাহ’ পড়তে হবে না। কারণ এক সূরা থেকে অন্য সূরাকে বিচ্ছিন্ন করার জন্য ‘বিসমিল্লাহ’ অবতীর্ণ হয়। ইবনু আববাস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) সূরা সমূহের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারতেন না, যতক্ষণ না ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ নাযিল হত (আবুদাঊদ, হা/৭৮৮; মিশকাত, হা/২২১৮)। উল্লেখ্য যে, সূরা তওবা ব্যতীত অন্য সূরার শুরু থেকে তেলাওয়াত করলে ‘বিসমিল্লাহ’ বলে শুরু করবে। সূরার শুরুতে এটি পড়া সুন্নাত (আবুদাঊদ, ইরওয়া, হা/৩৪৩, মিশকাত, হা/২১৯৬)।

-শাহনেওয়াজ নাবিন

মিরপুর, ঢাকা।


Magazine