কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দাখিল পরীক্ষায় জামি‘আহর ছাত্র-ছাত্রীদের কৃতিত্ব

(১) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী :

২০২০ সালের দাখিল পরীক্ষায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩ জন A+, ১৭ জন A ও ৪ জন A- পেয়ে শতভাগ পাস করেছে। ফালিল্লাহিল হাম্দ।

বালক শাখার ২৪ জনের মধ্যে ১২ জন A+, ১২ জন A পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং বালিকা শাখা থেকে ১০ জনের মধ্যে ১ জন A+, ৫ জন A ও ৪ জন A- পেয়ে উত্তীর্ণ হয়েছে।

(২) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ :

২০২০ সালের দাখিল পরীক্ষায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের বালক শাখায় ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জনই ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে পাস করেছে। ফালিল্লাহিল হাম্দ।


Magazine