কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিসত্মীনের করোনা পরীক্ষা কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরাঈল

অধিকৃত পশ্চিম তীরের (West Bank) দক্ষিণে হেবরন শহরে ফিলিস্তীনের একটি করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরাঈলী কর্তৃপক্ষ। এমন এক সময় ইসরাঈলী কর্তৃপক্ষ এই পরীক্ষা কেন্দ্রটি গুঁড়িয়ে দিল, যখন দ্বিতীয় দফায় সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে পশ্চিম তীর। এর আগে করোনা রোধে মার্চে কঠোর লকডাউন দিয়েছিল পশ্চিম তীরের কর্তৃপক্ষ। এর ফলে সফলভাবে করোনার প্রথম দফার সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছিল সেখানকার কর্তৃপক্ষ। পশ্চিম তীরের সবচেয়ে বড় শহর এবং ফিলিস্তীনী অথরিটির (PA) অর্থনীতির পাওয়ারহাউজ হচ্ছে হেবরন শহর। কিন্তু এখানে করোনা অনেকটা জেঁকে বসেছে। হেবরন মিউনিসিপ্যালিটি সেখানে একটি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার তৈরি করেছিল।


Magazine