কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রেকর্ড রেমিট্যান্স করোনায় : ফাইনাল রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার

সদ্য বিদায়ী অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১৮.২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৫৪ হাজার ৭০০ কোটি টাকার সমান। এটা বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড। এক অর্থবছরে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনোই আসেনি। এর আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১৬.৪২ বিলিয়ন ডলার। অর্থাৎ ২০১৮-১৯-এর তুলনায় ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১০.৮৬ শতাংশ। এদিকে মাস হিসাবেও গত জুন মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা ছিল ১৮৩৩ মিলিয়ন ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছর জুনে যার পরিমাণ ছিল ১৭৪৮ মিলিয়ন ডলার। বিশ্বজুড়ে মহামারি চলার মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরেকবার রেকর্ড ভেঙে (২ জুলাই এর হিসাব) দাঁড়িয়েছে ৩৬.১৪ বিলিয়ন ডলার। সূত্র মতে, করোনার ভয়াল থাবায় বিশ্বের শ্রমবাজারে যখন মহাসঙ্কট চলছে ঠিক তখনও রেমিট্যান্স পাঠিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।


Magazine