পাকিস্তানের ১৫ থেকে ৬৫ বছর বয়সী ব্যবহারকারীদের ৬৯ শতাংশই জানে না ইন্টারনেট কী? গত ১২ নভেম্বর সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে করা একটি তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভিত্তিক জরিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’। গত বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা ভিত্তিক একটি থিংক-ট্যাংক ‘লিনরেএশিয়া’ জরিপটি পরিচালনা করে। দেশটির দুই হাযার বসতবাড়ীর ১৫ থেকে ৬৫ বছর বয়স্করা এই জরিপে অংশগ্রহণ করে। জরিপ অনুসারে, পাকিস্তানের ১৫ থেকে ৬৫ বছর বয়স্কদের ৩০ শতাংশ ইন্টারনেট সম্পর্কে সচেতন। তাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা ইন্টারনেট সম্পর্কে না জেনেই তা ব্যবহার করছে কিনা।
জরিপ প্রতিবেদনে লিনরেএশিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলানি গালপায়া বলেন, পাকিস্তানের ৫৩ শতাংশ মানুষের ইন্টানেট ব্যবহার করার মতো ফোন নেই। স্মার্ট ফোন আছে ২২ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ফিচার ফোন আছে ২৫ শতাংশ পাকিস্তানির। তবে, পিটিএ জানিয়েছে, এই বেসরকারি সংগঠনটির জরিপে পাকিস্তানের টেলি-ডেনসিটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
