উত্তর: বিড়াল আমাদের চতুর্পাশ্বে প্রদক্ষিণকারী একটি প্রাণী (আবূ দাঊদ, হা/৭৬)। বিড়াল কখনো যদি ক্ষতিকারক (আক্রমণাত্মক) হয়ে ওঠে, তাহলে তাকে লোকালয় থেকে দূরে বা নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রেখে আসবে এবং এতে কোনো পাপ হবে না। আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এক নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মারা যায়। মহিলাটি ঐ কারণে জাহান্নামে গেল। কেননা সে বিড়ালটিকে খানাপিনা কিছুই করাইনি এবং ছেড়েও দেয়নি যাতে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকত’ (ছহীহ বুখারী, হা/২৩৬৫)।
-আহমেদ
গাইবান্ধা।
