কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : সূদ ও ঘুষ খায়, দাড়ি চাঁছে, বিড়ি খায়, ছালাত আদায় করে না। এমন ব্যক্তিকে মসজিদ-মাদরাসার সভাপতি করা যাবে কি?

উত্তর : এমন ব্যক্তিকে মসজিদ-মাদরাসার সভাপতি করা যাবে না। কেননা মসজিদ-মাদরাসার সভাপতি, মুতাওয়াল্লী বা সদস্যকে সর্বাধিক তাক্বওয়াশীল, মুত্তাক্বী, ছালাত আদায়কারী, দ্বীনদার ও পরহেযগার হওয়া আবশ্যক। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ্র মসজিদগুলোর আবাদ (তত্ত্বাবধন ও খেদমত) তো তারাই করবে যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ছালাত আদায় করে ও যাকাত প্রদান করে। আর আল্লাহ একমাত্র আল্লাহকেই ভয় না করে (তাওবাহ, ৯/১৮)।

প্রশ্নকারী : মাহফুজ

বাগমারা, রাজশাহী।

Magazine