কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): কোনো ব্যক্তি যদি রাতে কাজ করে, দিনের বেশিরভাগ সময় ঘুমায় এবং মাঝে মাঝে ইফতারও দেরিতে করে, এতে তার ছিয়ামের কোনো ক্ষতি হবে কি?

উত্তর: রাতে কাজের কারণে ছিয়াম অবস্থায় দিনের বেশিরভাগ সময় ঘুমালে ছিয়ামের কোনো ক্ষতি হবে না, বরং ছিয়াম বিশুদ্ধ হবে (আল-মাজমূ‘, ৬/৩৪৬)। তবে দিনের ছালাতগুলোর প্রতি যত্নবান হওয়া আবশ্যিক। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ছালাতসমূহের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী ছালাতের এবং তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও’ (আল-বাকারা, ২/১৮৪)। আর ইফতার তাড়াতাড়িই করতে হবে, এ সময় স্বেচ্ছায় ঘুমানো গ্রহণ হবে না। সাহল বিন সা‘দ থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ ততক্ষণ কল্যাণের সাথে থাকবে, যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৭; ছহীহ মুসলিম, হা/১০৯৮)।

প্রশ্নকারী : পলাশ মণ্ডল

ঢাকা।

Magazine