কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : পর্দার সাথে একজন মহিলা কি ডাক্তারী ও শিক্ষকতা করতে পারে?

উত্তর : মহিলারা পূর্ণ পর্দার ব্যবস্থা বজায় রেখে পুরুষ নেই এমন প্রতিষ্ঠানে স্বতন্ত্রভাবে ডাক্তারী ও শিক্ষকতা করতে পারে। এতে শারঈ কোন বাধা নেই। আর পর্দা রক্ষা করলেও অপর পুরুষের সাথে পড়াশোনা, শিক্ষকতা, ডাক্তারী বা চাকুরী করা যাবে না। ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে তৃতীয়জন হবে শয়তান’ (তিরমিযী, হা/১১৭১; মিশকাত, হা/৩১১৮)।

প্রশ্নকারী : রুকাইয়া বিশ্বাস

মহিষকু-, ঝিনাইদহ।


Magazine