উত্তর : হ্যাঁ, যাবে। যেমন মূসা আলাইহিস সালাম নগ্ন হয়ে গোসল করেছিলেন (ছহীহ মুসলিম, হা/৩৩৯)। আইঊব আলাইহিস সালাম নগ্ন হয়ে গোসল করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৭৯; মিশকাত, হা/৫৭০৭)। অতএব নির্জনে গোসল করা, প্রশ্রাব করা কিংবা পায়খানা করার সময় নগ্ন হওয়া যায়, এটা হাদীছ থেকে স্পষ্টভাবে প্রমাণিত। তবে কাপড় পরে গোসল করাই উত্তম। বাহয ইবনু হাকীম তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন, তার দাদা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি তোমার স্ত্রী ও দাসী ব্যতীত অন্যের সামনে নগ্ন হয়ো না। আমি বললাম, হে আল্লাহ্র রসূল! কোন লোক একা থাকলেও কি নগ্ন হতে পারে না? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে অধিক লজ্জা করা উচিত’ (আহমাদ, হা/২০০৪৬; তিরমিযী, হা/৩০২৪; মিশকাত, হা/৩১১৭)।
-ইবনে শাহরিয়ার ইমন
মান্দা, নওগাঁ।
