কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সমাপনী ও জেডিসি পরীক্ষায় জামি‘আহর ছাত্র-ছাত্রীদের কৃতিত্ব

(১) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী :

ইবতেদায়ী সমাপনী পরীক্ষা :

২০১৮ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে ৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৩ জন A+ ও ৩৬ জন A পেয়ে শতভাগ পাস করেছে। তার মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১৮ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। বালক শাখা থেকে ১ জন ট্যালেন্টপুলে ও ৬ জন সাধারণ বৃত্তি এবং বালিকা শাখা থেকে ৪ জন ট্যালেন্টপুলে ও ১২ জন সাধারণ বৃত্তি পেয়েছে। ফালিল্লাহিল হাম্দ।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল- মোঃ মফিজুল ইসলাম নয়ন, সাইয়েদা মাহমুদা মাহজুবা, মোছাঃ তানহা খাতুন, মোছাঃ ইসরাত জাহান মীম ও সায়্যিদা আলিফা জামান।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল- মওদুদ আহমেদ, মোঃ তহিদুল ইসলাম, মোঃ আব্দুল হাদী নাইম, মোঃ সাহেদ সিদ্দিকী, মোঃ নাহিদ হাসান, মোঃ সোহানুর রহমান শিহাব, মোসাঃ নুসরাত জাহান রিয়া, মোসাঃ জাকিয়া তাসনিম, মোছাঃ উম্মে হাবিবা, উছাফা তাসনিম, মোসাঃ আমেনা ইসলাম সেতু, মোছাঃ পপি খাতুন, মোছাঃ রাবেয়া বশরী, সাফিয়া (বুশরা), ফাতিমা ইলহাম, মোছাঃ শামছুন্নাহার, মোছাঃ জান্নাতুন নেছা এরিনা ও মোছাঃ সাদিয়া সুলতানা (কেয়া)।

জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) :

২০১৮ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন জিপিএ-৫ (A+), ৪৭ জন জিপিএ-৪ (A) ও ২ জন জিপিএ-৩.৫০ (A-) পেয়ে শতভাগ পাস করেছে। এদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে ও ৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে। ফালিল্লাহিল হাম্দ।

বালক শাখার ৩২ জনের মধ্যে ৩০ জন জিপিএ-৪ (A) ও ২ জন জিপিএ-৩.৫০ (A-) পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং বালিকা শাখা থেকে ১৯ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ (A+) ও ১৭ জন জিপিএ-৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ (A+) প্রাপ্তরা হল- সাবরিনা ও শিরিন শিলা।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল- সাবরিনা ও নাজমুস সাকিব (ট্যালেন্টপুল) এবং শিরিন শিলা, মোঃ মেসবাহুল ইসলাম, মোঃ আকাশ ম-ল, মোঃ সাকিবুল হাসান ও মোঃ আল শাহরিয়ার হোসেন (সাধারণ বৃত্তি)।

(২) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ :

ইবতেদায়ী সমাপনী পরীক্ষা :

২০১৮ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর বালক ও বালিকা শাখা মিলে ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। উভয় শাখা মিলে ১৫ জন জিপিএ-৫ (A+) পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তরা হল- শাকিলা ইসলাম, জান্নাতুল ফেরদৌসী জিনিয়া, আব্দুল মাজীদ, জাহিদ হাসান, ইয়াসিন আহমাদ, আতিকুর রহমান বিজয়, শামসুল আরেফীন সম্রাট, ইশতিয়াক আহমাদ ছাইম।

৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনই বৃত্তি পেয়েছে। ফালিল্লাহিল হাম্দ। এদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। বালক শাখা থেকে ২ জন ট্যালেন্টপুলে ও ৪ জন সাধারণ বৃত্তি এবং বালিকা শাখা থেকে ৪ জন ট্যালেন্টপুলে ও ৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল- আব্দুল মাজীদ, জাহিদ হাসান, জান্নাতুল ফেরদৌসী জিনিয়া, আবিদা ওয়াশিফা পুস্পা, সীমা খাতুন ও রিয়া মনি লাবনী।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল- আতিকুর রহমান বিজয়, ইয়াসিন আহমাদ, শামসুল আরেফীন সম্রাট, ইশতিয়াক আহমাদ ছাইম, খাদীজা আক্তার এশা, তাসনীম তাবাসসুম, খাদীজা, শাকিলা ইসলাম, ফাতেমা আক্তার মিম,

জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) :

২০১৮ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের বালক শাখার ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করে। প্রত্যেকে (A) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ১ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ও ১ জন সাধারণ বৃত্তি পেয়েছে। জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্ররা হল- তৌহিদ ইকবাল (জিপিএ-৪.৮৯) ও নাঈমুল ইসলাম (জিপিএ-৪.৮৩), মুছাদ্দিক হোসাইন (জিপি এ-৪.৫৬)। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র -তৌহিদ ইকবাল এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র - নাঈমুল ইসলাম।



Magazine