কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : সূর্য ডোবার সন্দেহ দূর হওয়ার জন্য বিভিন্ন পত্র-পত্রিকা ও ইফতারীর ক্যালেন্ডারে ২/৩ মিনিট পরে ইফতারী করার সময় নির্ধারণ করা হয়ে থাকে। এটা কি ঠিক?

উত্তর : সূর্য অস্ত গেছে কি-না তা নিশ্চিত হতে হবে। তবে এর জন্য কিছু সময় দেরি করা জায়েয নয়। কেননা সূর্য ডোবার পরেও সতর্কতামূলক ২/৩ মিনিট দেরী করাই ইয়াহূদী-খ্রীস্টানদের সাদৃশ্য। বরং সূর্যাস্তের সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করলে অধিক কল্যাণ অর্জিত হবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দ্বীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। কারণ ইয়াহূদী-খ্রীস্টানরা ইফতার দেরীতে করে’ (আবুদাউদ, হা/২৩৫৩; মিশকাত, হা/১৯৯৫)।

-মুনতাসির বিল্লাহ

চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine