কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : কোন ব্যক্তি কি তার মা ও স্ত্রীকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করতে পারে?

উত্তর : মা ও স্ত্রীকে নিয়ে ছালাত আদায় করতে পারে। তবে তারা পুরুষের পিছনের কাতারে দাঁড়াবে। কেননা নারী-পুরুষ এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে ছালাত আদায় করা বৈধ নয়। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও একজন ইয়াতীম আমাদের ঘরে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে ছালাত আদায় করছিলাম, আর (আমার মা) উম্মু সুলাইম রাযিয়াল্লাহু আনহা আমাদের পিছনে ছিলেন (ছহীহ বুখারী, হা/৭২৭; ছহীহ মুসলিম, হা/৬৫৯; মিশকাত, হা/১১০৮)।

-শোয়াইব

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।  


Magazine