উত্তর : গোপনে দান করলে প্রকাশ্য দানের চেয়ে বেশী নেকী পাওয়া যায়। আল্লাহ তা‘আলা বলেন, ‘যদি তোমরা প্রকাশ্যে দান কর তা কতই না উত্তম। আর যদি গোপনে দান কর তবে তা তোমাদের জন্য আরও উত্তম’ (বাক্বারাহ, ২৭১)। দ্বিতীয়ত, গোপনে দান করলে ‘রিয়া’ বা লৌকিকতা ও অহংকার থেকে মুক্ত থাকা যায়। তৃতীয়ত, ক্বিয়ামতের কঠিন দিনে আল্লাহ্র বিশেষ ছায়াতলে আশ্রয় পাওয়া যাবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা সাত শ্রেণীর লোককে তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন যেদিন আল্লাহ্র ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। ঐ সাত শ্রেণীর মানুষের মধ্যে অন্যতম হল, সেই ব্যক্তি যে আল্লাহ্র পথে গোপনে দান করে যার বাম হাতও বলতে পারে না যে তার ডান হাত কী খরচ করেছে’ (ছহীহ বুখারী, হা/৬৮০৬; ছহীহ মুসলিম, হা/১০৩১; তিরমিযী, হা/২৩৯১; মিশকাত, হা/৭০১)।
-জোবায়ের আব্দুল্লাহ
বানিসর, মান্দা, নওগাঁ।
