উত্তর : না, কোন ব্যক্তি তার সকল সম্পদ কন্যাদেরকে লিখে দিতে পারবে না। কেননা, নারীদের জন্যে তাদের পিতা-মাতার রেখে যাওয়া সম্পদের দুই অংশের বেশি প্রাপ্য নয়। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীই দু-এর অধিক হয়, তবে তাদের জন্য ঐ সম্পদের তিন ভাগের দুই ভাগ প্রাপ্য; যা রেখে তারা মারা গেছে। আর যদি একজন হয়, তবে তার জন্য অর্ধেক প্রাপ্য (নিসা, ১১)।
প্রশ্নকারী : রুবেল আহমাদ
নওহাটা, পবা, রাজশাহী।
