উত্তর: হজ্জ কবুল হওয়ার জন্য শর্ত হলো হারাম বা নাজায়েয কোনো কাজ করা যাবে না এবং অহেতুক তর্কবিতর্ক বা ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِی ٱلحَجِّ ‘হজ্জ অবস্থায় অশ্লীলতা, আল্লাহর নাফরমানী এবং ঝগড়া-বিবাদ বিধেয় নয়’ (আল-বাকারা, ২/১৯৭)। অপ্রয়োজনে সেলফি তোলা হারাম (ছহীহ বুখারী, হা/৫৯৫০)। আর লোকদের দেখানোর উদ্দেশ্যে হজ্জসহ যেকোনো ইবাদতের চিত্রগ্রহণ করা রিয়া বা লৌকিকতার অন্তর্ভুক্ত, যা হারাম (মুসনাদে আহমাদ, হা/২৩৬৩০)। অতএব, এই হজ্জ কবুল হলেও যে হজ্জের বিনিময় জান্নাত, তা এমন হজ্জ হিসেবে গণ্য হবে না।
প্রশ্নকারী : ইহসানুল ইসলাম
নাটোর।
