কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): আমি এবছর কুরবানী দেওয়ার নিয়্যত করেছি। ইতঃপূর্বে কুরবানী দেওয়া হয়নি। প্রশ্ন হলো, কুরবানীর গরু ক্রয়ের ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা আছে কি? কী কী দেখে কুরবানীর গরু কিনব?

উত্তর: কুরবানীর পশু কেনার সময় নতুন দাঁত হওয়া, সুস্থতা এবং শারিরীক খুঁতহীনতা দেখে পশু ক্রয় করতে হবে। লক্ষণীয় বিষয়গুলো হলো- ১. পশুর দাঁত পড়ে নতুন দাঁত উঠতে হবে (ছহীহ মুসলিম, হা/১৯৬৩)। ২. চোখ ও কান ভালোভাবে দেখে নিতে হবে। আলী রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কুরবানীর প্রাণীর চোখ-কান ভালোভাবে দেখে নেই (আবূ দাঊদ, হা/২৮০৪)। ৩. চারটি দোষ থেকে মুক্ত হওয়া- ক. স্পষ্ট কানা হওয়া। খ. স্পষ্ট রোগী হওয়া (যেমন- চুলকানি-পাঁচড়া বা অন্য কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া)। গ. স্পষ্ট খোঁড়া হওয়া এবং এমন অচল হওয়া, যা চলতে পারে না। ঘ. এমন দুর্বল হওয়া, যার শরীরে কোনো মাংস নেই (ইবনু মাজাহ, হা/৩১৪৪)। সুতরাং খুঁতযুক্ত, অন্ধ, খোঁড়া, শিং ভাঙা অথবা অতি দুর্বল পশু কুরবানী করা যাবে না।

প্রশ্নকারী : আব্দুল গফুর

ময়মনসিংহ।


Magazine