উত্তর : কেউ যদি একাধিক শাস্তির উপযুক্ত পাপ করে তাহলে তার পরকালে শাস্তি কিভাবে দেওয়া হবে তা আল্লাহই ভাল জানেন। তিনি যদি চান তাহলে একটির পর অন্যটিও দিতে পারেন। আর যদি চান তাহলে সকল পাপের সকল শাস্তি একসঙ্গেও দিতে পারেন। যদিও মানুষ্য মস্তিষ্কে ভিন্ন ভিন্ন শাস্তি একসঙ্গে প্রদান করার বিষয়টি কল্পনাতীত। কারণ আল্লাহ তা‘আলা সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ সকল জিনিসের উপর ক্ষমতাশীল’ (সূরা বাক্বারাহ, ২০)। তিনি আরো বলেন, ‘তার মত আর কিছুই নেই’ (সূরা আশ-শুরা, ১১)। অর্থাৎ তাঁর আকার-আকৃতি, কর্মপদ্ধতি ও ক্ষমতাসহ সকল বিষয়ে তিনি একক ও অদ্বিতীয়। পাপের পরিসংখ্যান অনুযায়ী শাস্তি হবে এমন কথা নয়। বরং পাপ ক্ষমা হলে জান্নাত, নইলে জাহান্নাম। পাপ একটি হলেও জাহান্নাম হতে পারে।
-শুআইব হোসাইন
ডাকবাংলা, ঝিনাইদহ।
