উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছটি জাল (আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৫৯৪)। তবে নিম্নের হাদীছগুলো ছহীহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা হজ্জ ও ওমরা কর। হজ্জ-ওমরা মানুষের দরিদ্রতা দূর করে ও পাপ মিটিয়ে দেয়। যেভাবে হাপর সোনা-রূপা ও লোহার মরিচা দূর করে। আর কবুল হজ্জের একমাত্র প্রতিদান হ’ল জান্নাত’ (তিরমিযী, হা/৮১০; নাসাঈ, হা/২৬৩০; মিশকাত, হা/২৫২৪)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ্জ করবে এবং এ হজ্জের মধ্যে কোন অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হবে না, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল’ (বুখারী, হা/১৫২১, মুসলিম, হা/১৩৫০; মিশকাত, হা/২৫০৭)।
-শাহীন আলী
মুন্সীপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
