কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): মেয়েরা কি শিক্ষাসফর অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজন করা ট্যুরে যেতে পারবে?

উত্তর: প্রথমত, স্বামী বা মাহরাম ছাড়া কোনো মুসলিম নারীর সফর করা বৈধ নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, এমন নারীর পক্ষে পিতা, সন্তান, স্বামী, ভাই কিংবা মাহরামের সঙ্গ ছাড়া একাকী তিনদিনের দূরত্বে সফর করা বৈধ নয়’ (ছহীহ মুসলিম, হা/১৩৪০; তিরমিযী, হা/১১৬৯)। দ্বিতীয়ত, এ সমস্ত ভ্রমণে ছেলেমেয়েদের অবাধ মেলামেশা, বাদ্যযন্ত্র বাজানো, ইসলাম বহির্ভূত বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমসহ শুধুমাত্র আনন্দ-উল্লাস করা হয়। এ জন্য এমন ভ্রমণে কোনো মেয়ের অংশগ্রহণ করা যাবে না। সর্বোপরি এর মাধ্যমে অন্যায় ও পাপ কাজে সহযোগিতা করা হয়, যা ইসলামে নিষিদ্ধ (আল-মায়েদা, ৫/২)। তবে মেয়ের মাহরাম বা পরিবারসহ শিক্ষণীয় বিষয় রয়েছে বা আল্লাহর সৃষ্টির মহিমা উপলব্ধি করা যায় এমন জায়গায় ভ্রমণে যেতে পারে (আল-ফাতির, ৩৫/২৭)।

প্রশ্নকারী : শাকিরা তাহসান

ঢাকা।


Magazine