কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কামাল মাওলা মসজিদকে মন্দির ঘোষণা

post title will place here

ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক ভোজশালা-কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করেছে সে দেশের মধ্যপ্রদেশ হাইকোর্ট। পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বিভাগের (ASI) বৈজ্ঞানিক জরিপ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত এই রায় প্রদান করে। রায়ে স্থাপনাটিকে দেবী বাগদেবীর (সরস্বতী) মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই রায়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুসলিম পক্ষ আদালতের এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, হিন্দুত্ববাদী সংগঠনগুলো আনন্দ মিছিল করেছে। মুসলিম সম্প্রদায়কে হয়রানি, হুমকি ও ক্ষতিগ্রস্ত করার জন্য হিন্দু জাতীয়তাবাদীরা যেসব কৌশল গ্রহণ করেছেন, এটি তার একটি। মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করার জন্য ভারতে চলমান এসব অভিযান বেশ ভয়াবহ।

Magazine