কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): মসজিদে যদি ফজরের ছালাত দেরি করে পড়া হয় অর্থাৎ আকাশ ফর্সা হয়ে গেলে পড়া হয় (তারা একটি হাদীছও দলীল দেয়), তাহলে সেই মসজিদে ছালাত পড়া যাবে কি?

উত্তর: মসজিদে জামাআতের সাথে আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করতে হবে। সময়মতো ছালাত আদায় না হলে কর্তৃপক্ষকে আউয়াল ওয়াক্তে ছালাতের জন্য বলতে হবে। তারপরও তারা সময় পরিবর্তন না করলে সময়মতো বাড়িতে ছালাত আদায় করে নিতে হবে। আবূ যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘সে সময় তুমি কী করবে, যখন তোমাদের উপর শাসকবৃন্দ এমন হবে, যারা ছালাতের প্রতি অমনোযোগী হবে অথবা তা সঠিক সময় হতে পিছিয়ে দিবে?’ আমি বললাম, আপনি আমাকে কী নির্দেশ দেন? তিনি বললেন, ‘এ সময়ে তুমি তোমার ছালাতকে সঠিক সময়ে আদায় করে নিবে। অতঃপর তাদের সাথে যা পাও, তা আবার আদায় করবে। এ ছালাত তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে’ (ছহীহ মুসলিম, হা/৬৪৮; আবূ দাঊদ, হা/৪৩১)। আর তারা যে হাদীছ দলীল হিসেবে দেয় তার অর্থ হলো ফজরের ছালাত অন্ধকারে শুরু হবে আর উজ্জ্বল হলে শেষ হবে (শরহু মাআলিল আছার, ১/১৮৪)।

-শাহনাজ পারভিন।



Magazine