কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): আমার দাড়ি বড় হওয়াতে গিট্টু দিয়ে রাখি, এটা কি শরীআতসম্মত?

উত্তর: দাড়িতে গিট্টু দেওয়া বা বেণি করা নিষেধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ عَقَدَ لِحْيَتَهُ ، أَوْ تَقَلَّدَ وَتَرًا ، أَوِ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ ؛ فَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ بريء. ‘যে ব্যক্তি তার দাড়িতে গিট্টু দেয় অথবা ঘোড়ার গলায় ধনুকের তার বাঁধে অথবা প্রাণীর বিষ্ঠা দ্বারা ইস্তিনজা করে, তার থেকে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মুক্ত’ (আবূ দাঊদ, হা/৩৬)।

-আব্দুল জাব্বার মন্ডল

কুমিল্লা।


Magazine