উত্তর : পুরুষ ও মহিলাদের জানাযার জন্য পৃথক কোন দু‘আ নেই। বরং সবার জন্য দু‘আ একই। কেননা হাদীছে ‘মাইয়েত’ শব্দ এসেছে। যার মধ্যে পুরুষ বা মহিলা সবাই শামিল। তবে মাইয়েত নাবালক বা শিশু হলে সূরা ফাতিহা, দরূদ ও সবার জন্য পঠিতব্য দু‘আর সাথে নিমেণাক্ত দু‘আটি পড়া যায়:
أَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَّ فَرَطًا وَّ ذُخْرًا وَّ أَجْرًا
উচ্চারণ : আল্লা-হুম্মাজ‘আলহু লানা সালাফাওঁ ওয়া ফারাত্বাওঁ ওয়া যুখ্রাওঁ ওয়া আজরান’।
অনুবাদ : ‘হে আল্লাহ! আপনি এই শিশুকে আমাদের জন্য পূর্বগামী, অগ্রগামী এবং আখেরাতের পুঁজি ও পুরস্কার হিসাবে গণ্য করুন’! (বুখারী তা‘লীক্ব ১/১৭৮পৃঃ, হা/১৩৩৫; মিশকাত হা/১৬৯০)।
উল্লেখ্য যে, আল্লা-হুম্মাজ‘আলহু লানা এখানে ‘লানা’-এর সাথে ‘ওয়া লি আবাওয়াইহে’ (এবং তার পিতা-মাতার জন্য) যোগ করে বলা যেতে পারে (ফিক্বহুস সুন্নাহ ১/২৭৪)।
প্রশ্নকারী : নিযামুল ইসলাম
সৈয়দপুর, নীলফামারী।
